ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বিশ্ব নবীর আবমানার প্রতিবাদে চাকামাইয়া কাওমী ওলামাঐক্য পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ads

কলাপাড়ায় শনিবার সকাল ১০ টায় চাকামাইয়া কওমী ওলামা ঐক্য পরিষদ এক কর্মসূচীর আয়োজন করে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে চাকামাইয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামসহ শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। ফ্রান্সে রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ (স.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শণী করার প্রতিবাদে কলাপাড়ার চাকামাইয়া বেতমোর বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। মুন্সিবাড়ি জামে মসজিদের সামনে থেকে অনুষ্ঠিত সমাবেশের সভপতিত্ব করেন মাওলানা মোঃ সোয়াইবুর রহমান সোহাগ (ইমাম ও খতিব,নিশান বাড়িয়া মুন্সি বাড়ি জামে মসজিদ), মুফতি ও ইমাম মো: আবু ইউসুফ, হাফেজ মো: ইমরান। এসময় বক্তব্য ও অনুষ্টান পরিচালনা করেন, মাওলানা মোঃ সাইদুর রহমান, মাওলানা মোঃ হুমায়ন কবির, অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মো: কামাল মৃধা, সাধারণ সম্পাদক হোসবাদ তালিমুল জামে মসজিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী ও সাধারণ সম্পাদক আওযামী স্বেচ্ছাসেবক লীগ চাকামাইয়া ইউনিযন শাখা সহ আরো অনেকে। বক্তারা বলেন ফ্রান্স সরকার মুসলমানদের ধর্মীয় নেতা হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র করে সাড়া পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত আনা হয়েছে আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফ্রান্সের সাথে সকল ধরনের ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন ও তাদের দুতাবাস অবিলম্বে বন্ধ করে দেয়ার দাবি জানিয়ে, এবং ফ্রান্সের সকল পণ্য প্রতিটি নাগরিককে বর্জন করার আহŸান ও প্রতিটি ব্যাবসায়ীদের ফ্রান্সের পন্য বিক্রি বা ব্যাবহার না করার জন্য অনুরোধ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বেতমোর বাজার পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুন্সিবাড়ি ঈদগাহ জামে মসজিদের মাঠে মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।

ads
ads
ads

Our Facebook Page